এবার রাসে কোনো অনুষ্টান হবে না
দি নিউজ লায়ন ; জগদ্বিখ্যাত শান্তিপুর রাসের মূল আকর্ষণ থাকে বিগ্রহ বাড়ি। শান্তিপুরে এইরকমই ৩৭ টি বিগ্রহ বাড়ি একত্রিত হয়ে গঠিত হয়েছিলো শান্তিপুর বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতি।
শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়ির নাট মন্দিরের মঞ্চে করোনা আবহে এবছর শান্তিপুর শহরের অন্তর্গত সমগ্র রাসের রুপরেখা ঠিক করতে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সভা আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন ২৫ টির মতো বিগ্রহ বাড়ির প্রতিনিধিরা। করোনা প্রেক্ষাপটে কিভাবে শান্তিপুরে শহরে সমগ্র বিগ্রহ বাড়িগুলোতে রাসযাত্রা অনুষ্ঠিত হবে , এবং কিভাবে মান্য করা হবে সামাজিক বিধিনিষেধ উক্ত বিষয় সম্পর্কে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়।
হাটখোলা বিগ্রহ বাড়ির থেকে এবছর ঠাকুর একেবারেই বের করবেন না বলেই জানা গেছে। প্রশাসনিক অনুমতি মিললে বহিরাগতদের বাদ দিয়ে শুধুমাত্র পরিবারের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে রাইরাজা, আলোকসজ্জা, বাজনা বা যেকোনো আড়ম্বর বিহীন ভাবে সন্ধ্যার মধ্যে তার নিজ এলাকায় কোনরকমে নিয়ম রক্ষা সারবেন। তবে পুজোর কোন নিয়মে কোন ত্রুটি থাকবে না তবে প্রসাদ বিতরণ বা ঠাকুর বাড়ির মধ্যে আশ্রয় শিবির কোনটাই হবেনা।

Post a Comment